যে তথ্য নেওয়া হয়
অ্যাকাউন্ট খোলার সময় নাম, মোবাইল নম্বর, ইমেইল, জেলা ও ঐচ্ছিক দোকানের তথ্য। লেনদেনের সময় TrxID, পরিমাণ ও রিচার্জ নম্বর।
ছবি ও ফাইল
ক্রপ, প্রিন্ট ও অনেক এডিটিং কাজ আপনার নিজের ব্রাউজারেই হয়। AI কাজের জন্য ছবি শুধু প্রসেস করতে পাঠানো হয়। আপনার ছবি আমরা বিক্রি বা প্রকাশ করি না।
তথ্য কেন ব্যবহার হয়
লগইন, OTP পাঠানো, পেমেন্ট রসিদ, রিচার্জ সম্পন্ন করা, সাপোর্ট দেওয়া এবং প্রতারণা ঠেকানোর জন্য।
ইমেইল ও SMS
OTP, রসিদ ও জরুরি নোটিফিকেশন পাঠানো হয়। আমরা আপনার নম্বর বা ইমেইল অন্য কারও কাছে বিক্রি করি না।
দোকানের পাবলিক প্রোফাইল
আপনি দোকানের প্রোফাইল পাবলিক রাখলে শুধু দোকানের নাম, লোগো ও লিংক অন্যরা দেখতে পাবে। চাইলে প্রোফাইল থেকে প্রাইভেট করতে পারবেন।
আপনার অধিকার
আপনার তথ্য সংশোধন বা অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে kajerdokan@gmail.com এ ইমেইল করুন বা +8809658185797 এ কল করুন।
আরও দেখুন: শর্তাবলী · রিফান্ড নীতি
