১. সেবার ধরন
কাজের দোকান শুধু ডিজিটাল সেবা দেয়: অনলাইন ফটো/ডকুমেন্ট এডিটিং টুল, ডিজিটাল ফাইল (ডিজাইন), মোবাইল রিচার্জ ও বিল পে। কোনো ভৌত পণ্য কুরিয়ারে পাঠানো হয় না।
২. সেবা পাওয়ার সময়
এডিটিং টুল ও ফাইল ডাউনলোড: পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে। AI কাজ: সাধারণত ১–৩ মিনিট। মোবাইল রিচার্জ: সাধারণত ২–১০ মিনিট, অপারেটরের সমস্যায় সর্বোচ্চ ২৪ ঘণ্টা। বিল পে: সর্বোচ্চ ২৪ ঘণ্টা।
৩. ব্যর্থ লেনদেনের ফেরত
সেবা দেওয়া না গেলে KC বা ব্যালান্স সাধারণত সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ফেরত যায়। টাকা কেটে গেছে কিন্তু সেবা বা ব্যালান্স আসেনি — এমন ক্ষেত্রে যাচাই করে সর্বোচ্চ ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে একই মাধ্যমে বা ওয়ালেটে টাকা ফেরত দেওয়া হয়।
৪. অভিযোগ প্রতিকার কর্মকর্তা
অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির দায়িত্বে: কাজের দোকান অভিযোগ প্রতিকার ডেস্ক। ফোন: +8809658185797 · ইমেইল: kajerdokan@gmail.com · ঠিকানা: কৈজুরি শ্রীপুর বাজার, আটঘরিয়া, পাবনা। অভিযোগ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সমাধান বা লিখিত জবাব দেওয়া হয়।
৫. অভিযোগ কীভাবে করবেন
আপনার নাম, মোবাইল নম্বর, কাস্টমার আইডি, লেনদেনের সময় ও TrxID লিখে ফোন, ইমেইল বা সাইটের লাইভ চ্যাটে জানান। সমাধানে সন্তুষ্ট না হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে (হটলাইন ১৬১২১) অভিযোগ করতে পারবেন।
৬. প্রতিষ্ঠানের ধরন
কাজের দোকান একটি স্বাধীন ডিজিটাল কমার্স ও সফটওয়্যার টুল প্ল্যাটফর্ম। এখান থেকে কোনো সরকারি কার্ড বা নথি ইস্যু হয় না; জাল নথি তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয়।
আরও দেখুন: শর্তাবলী · রিফান্ড নীতি · প্রাইভেসি পলিসি
